শনিবার ২৫ জুলাই ২০২৬, শ্রাবণ ১০ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পদত্যাগের পরও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:৩৫, ২৫ জুলাই ২০২৬

পদত্যাগের পরও যেসব সুযোগ-সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

ছবি সংগৃহীত

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেও বিদ্যমান আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন আর্থিক প্রশাসনিক সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা গ্রহণ করা হলে তাঁর পদত্যাগ কার্যকর হয়।

রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক অন্যান্য সুবিধা আইন অনুযায়ী, কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে অন্তত ছয় মাস দায়িত্ব পালন করে পদত্যাগ করলে বা মেয়াদ পূর্ণ করলে মৃত্যুর আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসর ভাতা পাওয়ার অধিকারী হন। বর্তমান বেতন কাঠামো অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক বেতন লাখ ২০ হাজার টাকা হওয়ায় সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন মাসে ৯০ হাজার টাকা অবসর ভাতা পাওয়ার যোগ্য।

অবসর ভাতার পরিবর্তে চাইলে তিনি এককালীন আনুতোষিকও গ্রহণ করতে পারবেন। ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। পাশাপাশি তিনি একজন ব্যক্তিগত সহকারী, একজন অ্যাটেনডেন্ট, সরকার নির্ধারিত দাপ্তরিক ব্যয়, একজন মন্ত্রীর সমপর্যায়ের চিকিৎসাসুবিধা, সরকারি অনুষ্ঠানে বিনা মূল্যে সরকারি যানবাহন ব্যবহার, বাসভবনে টেলিফোন সংযোগ, কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের ভেতরে সরকারি সার্কিট হাউস বা রেস্টহাউসে বিনা ভাড়ায় অবস্থানের সুবিধা পাবেন।

আইন অনুযায়ী, এসব সুবিধার মধ্যে চিকিৎসাসেবা, কূটনৈতিক পাসপোর্ট এবং সরকারি সার্কিট হাউস বা রেস্টহাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধা তাঁর স্ত্রীও ভোগ করতে পারবেন।

তবে রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর সংযুক্ত তহবিল থেকে বেতনভুক্ত অন্য কোনো সরকারি পদ গ্রহণ করলে অথবা নৈতিক স্খলনজনিত অপরাধে আদালতে দণ্ডিত হলে এসব সুবিধা বাতিল হতে পারে। একইভাবে, উচ্চ আদালত যদি কোনো ব্যক্তিকে অসাংবিধানিক বা অবৈধ উপায়ে রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হয়েছেন বলে ঘোষণা দেয়, সেক্ষেত্রেও তিনি এসব সুবিধা পাওয়ার অধিকার হারাবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়