বুধবার ২২ জুলাই ২০২৬, শ্রাবণ ৭ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি অনুমোদন ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ২২ জুলাই ২০২৬

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি অনুমোদন ট্রাম্পের

ছবি সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছেন। চুক্তির মাধ্যমে দেশটিতে পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের পথ আরও সুগম হবে।

মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ৩০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় ভবিষ্যতে সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ তৈরি হতে পারে। কয়েক হাজার কোটি ডলারের প্রকল্পে সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো নির্মাণে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়ার লক্ষ্য রয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের সরাসরি তত্ত্বাবধান থাকলে সৌদির বেসামরিক পারমাণবিক কর্মসূচির অপব্যবহারের ঝুঁকি কমবে। একই সঙ্গে কর্মসূচিটি যেন পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত না হয়, সে বিষয়েও যুক্তরাষ্ট্রের নজরদারি থাকবে।

তবে চুক্তিটি নিয়ে যুক্তরাষ্ট্রে বিতর্ক দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রযুক্তির বিস্তার এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে কয়েকজন মার্কিন আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন।

আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি পর্যালোচনার জন্য মার্কিন কংগ্রেসে পাঠানো হতে পারে। সেখানে বিষয়টি নিয়ে বিস্তর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, মিডল ইস্ট আই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়