ছবি সংগৃহীত
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রায় ১৮ কোটি টাকা মূল্যের দুটি ফ্ল্যাটে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালের তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে ক্রোক করা গুলশানের দুটি ফ্ল্যাটে রিসিভারের দখলে থাকা সম্পদের তালিকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রস্তুত করা হচ্ছে।
দুদক জানিয়েছে, তালিকা প্রস্তুত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। এরপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।































