বুধবার ২২ জুলাই ২০২৬, শ্রাবণ ৭ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ‘সন্তানের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, সুষ্ঠু বিচার চাই’

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ২১ জুলাই ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ‘সন্তানের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, সুষ্ঠু বিচার চাই’

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের এক বছর পূর্ণ হয়েছে আজ। গত বছরের এই দুর্ঘটনায় নিহত আহত শিক্ষার্থীদের স্বজনরা এখনো সুষ্ঠু বিচার, দায়ীদের জবাবদিহি এবং আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের দাবি জানিয়ে আসছেন।

দুর্ঘটনায় নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বোরহান উদ্দিন বাপ্পির মা বীথি আক্তার বলেন, সন্তানের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। তারা অর্থ নয়, ঘটনার সুষ্ঠু বিচার চান।

এই দুর্ঘটনায় ২৮ শিক্ষার্থী, তিন শিক্ষক, তিন অভিভাবক, এক আয়া এবং যুদ্ধবিমানটির পাইলটসহ মোট ৩৬ জন নিহত হন। আহত হন অন্তত ৮০ জন। অনেকেই এখনো শারীরিক মানসিক ট্রমা নিয়ে চিকিৎসাধীন।

আহত শিক্ষার্থীদের পরিবারের অভিযোগ, চিকিৎসা পুনর্বাসনে এখনো নানা সংকট রয়েছে। অনেক শিক্ষার্থী নিয়মিত স্কুলে ফিরতে পারেনি। কারও একাধিক অস্ত্রোপচার হয়েছে, আবার কেউ এখনো মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারেনি।

দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিশন পাইলটের উড্ডয়নত্রুটিকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে এবং ঢাকার বাইরে বিমানবাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ পরিচালনার সুপারিশ করে। তবে তদন্ত প্রতিবেদন পুরোপুরি প্রকাশ সুপারিশ বাস্তবায়ন নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

ঘটনায় দায় নিরূপণ, তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবিতে হাইকোর্টে একাধিক রিট বিচারাধীন রয়েছে। নিহত আহতদের পরিবারের ভাষ্য, বিচার জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা শেষ হবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়