শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আজ থেকে শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ১৮ জুলাই ২০২৬

আজ থেকে শুরু কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

ছবি সংগৃহীত

সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ীকৃষক কার্ডচালুর লক্ষ্যে আজ (১৮ জুলাই) থেকে সারাদেশে কৃষক কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)

প্রথম ধাপে দেশের প্রতিটি উপজেলার একটি করে নির্বাচিত ব্লকে কার্যক্রম পরিচালিত হবে। পরীক্ষামূলক কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে পরে পর্যায়ক্রমে সব ব্লকে তথ্য সংগ্রহের কাজ সম্প্রসারণ করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিতকৃষক কার্ড কারিগরি ওয়ার্কিং কমিটিরদ্বিতীয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে একযোগে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে।

কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের তথ্য সংগ্রহ অ্যাপ ব্যবহারের ওপর ১৪ থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে আজ থেকেই কৃষক কৃষিজমির তথ্য সংগ্রহ শুরু হবে।

ডিএইর সব পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক এবং উপজেলা কৃষি কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষকদের একটি সমন্বিত নির্ভুল তথ্যভাণ্ডার তৈরি হলে প্রকৃত কৃষকদের শনাক্ত করা সহজ হবে। এর ফলে কৃষি প্রণোদনা, ভর্তুকি, কৃষিঋণসহ বিভিন্ন সরকারি সুবিধা দ্রুত, স্বচ্ছ কার্যকরভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়