ছবি সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি এখন ভারতের আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।
বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফেরার কথা বললেও সরকার তাকে আইনের আওতায় ফিরিয়ে আনতে চায়। তিনি বলেন, আদালতে আত্মসমর্পণের সুযোগ থাকবে কি না, তা আইন বিশেষজ্ঞরা নির্ধারণ করবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে আদালতের য় কার্যকর করা হবে।
শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রসঙ্গেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, সরকারকে বিব্রত করতে কিছু মহল বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, অতীতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং সাম্প্রতিক আন্দোলনেও অনেক অছাত্র অংশ নিয়েছেন। তবে সরকার এখন পর্যন্ত বিষয়টিকে অতটা গুরুত্ব দিয়ে দেখছে না বলে জানান তিনি।































