রোববার ১৬ আগস্ট ২০২৬, ভাদ্র ১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ছাত্রনেতা থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৮:০৯, ১৫ আগস্ট ২০২৬

ছাত্রনেতা থেকে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

ছাত্র রাজনীতি দিয়ে শুরু, এরপর শিক্ষকতা, সরকারি চাকরি, স্থানীয় সরকার জাতীয় রাজনীতির নানা ধাপ পেরিয়ে রাষ্ট্রপতি হওয়ার দ্বারপ্রান্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে তার নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।

১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম মির্জা ফখরুলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার সময় তিনি বামপন্থি ছাত্র রাজনীতিতে যুক্ত হন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতৃত্ব দেন এবং ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে ভূমিকার কারণে কারাবরণ করেন।

শিক্ষাজীবন শেষে ১৯৭২ সালে ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে সরকারি চাকরি ইউনেস্কো জাতীয় কমিশনে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে পুরোপুরি রাজনীতিতে যুক্ত হন। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।

১৯৯২ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি হন। এরপর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিনিয়র যুগ্ম মহাসচিব ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করে ২০১৬ সালে বিএনপির মহাসচিব হন। টানা ১৫ বছর এই দায়িত্ব পালনের পর সম্প্রতি রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনয়ন পান।

দীর্ঘ আওয়ামী লীগ শাসনামলে বিএনপির আন্দোলন সাংগঠনিক কার্যক্রমে সামনের সারিতে ছিলেন ফখরুল। খালেদা জিয়া কারাগারে এবং তারেক রহমান বিদেশে থাকাকালে দেশের ভেতরে দলকে সংগঠিত রাখার বড় দায়িত্বও তার ওপর ছিল। সময়ে ১১১টি মামলা ছয়বার কারাবরণের মুখোমুখি হন তিনি।

২০০১ সালে ঠাকুরগাঁও থেকে সংসদ-সদস্য নির্বাচিত হয়ে খালেদা জিয়া সরকারের কৃষি এবং বেসামরিক বিমান পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পান।

পরিমিত বক্তব্য নমনীয় আচরণের কারণে দলীয় রাজনীতির বাইরে বিভিন্ন মহলেও মির্জা ফখরুলকে সজ্জন রাজনীতিক হিসেবে দেখা হয়। বিএনপির নেতাদের মতে, দীর্ঘদিন দলের কঠিন সময়ে নেতৃত্ব দেওয়া দলকে ঐক্যবদ্ধ রাখার স্বীকৃতি হিসেবেই তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২০ আগস্ট ভোটের পর ছাত্রনেতা, শিক্ষক, আমলা, সংসদ-সদস্য, মন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নতুন পরিচয় হবে রাষ্ট্রপতি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়