ছবি সংগৃহীত
সরকার গঠনের ছয় মাস না হতেই বিরোধী দলের লংমার্চের মতো বড় কর্মসূচি পালন অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
চিফ হুইপ বলেন, দেশের বর্তমান ভঙ্গুর অর্থনীতি ও সার্বিক সংকটময় পরিস্থিতি বিবেচনায় নতুন সরকারকে কর্মকাণ্ড মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় দেওয়া উচিত। ছয় মাস না যেতেই এ ধরনের কঠোর কর্মসূচি দেশীয় ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সহায়ক নয়।
তবে বিরোধী জোটের আন্দোলনের জবাবে বিএনপি কোনো পাল্টা রাজপথ কর্মসূচিতে যাবে না বলেও জানান তিনি। গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে বর্তমান সংকট উত্তরণে সরকার ও দল হিসেবে কাজ করার ওপর জোর দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন চিফ হুইপ।































