মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ২৪ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দ্য ওয়ালকে শেখ হাসিনা

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৭, ৭ সেপ্টেম্বর ২০২৬

আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।তাঁর ছোট বোন শেখ রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নন বলেও জানান তিনি।

দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে সাক্ষাৎকারে দেশে ফেরা, ব্যক্তিগত নিরাপত্তা, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে কথা বলেন শেখ হাসিনা।

তিনি ডিসেম্বরে দেশে ফেরার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে বলেন, দেশে ফিরলে তাঁর জীবনের ঝুঁকি থাকতে পারে। তবে তিনি মানুষের পাশে দাঁড়াতে দেশে ফিরতে চান এবং জন্য প্রস্তুতি নিচ্ছেন। তাঁর ভাষায়, ‘আগে না, ডিসেম্বর মাসেই যাবো আমি সিদ্ধান্ত নিয়েছি।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে শেখ হাসিনা জঙ্গিবাদ মৌলবাদী শক্তির উত্থানের আশঙ্কার কথা বলেন। তাঁর দাবি, এর প্রভাব বাংলাদেশ ছাড়িয়ে ভারতসহ পুরো অঞ্চলের নিরাপত্তায় পড়তে পারে।

সাক্ষাৎকারে তিনি ভারত-বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশের নির্বাচন এবং তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। একই সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা নির্যাতনের অভিযোগ করেন তিনি।

২০২৪ সালের আগস্ট দেশ ছাড়ার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, তাঁর দেশ ছাড়ার ইচ্ছা ছিল না এবং সীমান্ত পার হওয়ার পর তিনি জানতে পারেন যে তাঁকে ভারতে নেওয়া হচ্ছে। তিনি ভেবেছিলেন, তাঁকে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে।

দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ‘দেশটা আমার... সেখানে আমার দেশে কেন আমাকে ফিরতে দেবে না, সেটাই আমার প্রশ্ন।পরিস্থিতি অনুকূল হলে ডিসেম্বরের আগে ফিরবেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, বিজয়ের মাস হিসেবে ডিসেম্বরকেই তিনি দেশে ফেরার জন্য বেছে নিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়