রোববার ০৬ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ২১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রয়োজনে আবারও ঢাকায় পাঁচ আগস্টের মতো লংমার্চের ডাক: নাহিদ

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:১২, ৫ সেপ্টেম্বর ২০২৬

প্রয়োজনে আবারও ঢাকায় পাঁচ আগস্টের মতো লংমার্চের ডাক: নাহিদ

ছবি সংগৃহীত

সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এভাবে চলতে থাকলে প্রয়োজনে ২০২৪ সালের পাঁচ আগস্টের মতো আবারও ঢাকায় লংমার্চের ডাক দেওয়া হতে পারে।

শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, বিগত সরকার পরিকল্পিতভাবে কুমিল্লা অঞ্চলকে উন্নয়ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রেখেছিল।

এদিকে বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কুমিল্লা নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবি জানান। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো সরকার বাস্তবায়ন করতে পারেনি। জনগণের দাবি আদায় না করে তারা ঘরে ফিরবেন না বলেও মন্তব্য করেন তিনি।

লংমার্চে বাধা দেওয়া হলে দ্বিগুণ শক্তি নিয়ে এগিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন জামায়াত আমির।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়