শনিবার ১৫ আগস্ট ২০২৬, শ্রাবণ ৩১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:২৭, ১৫ আগস্ট ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা

ছবি সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দলটির প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

নতুন সদস্যরা হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমানউল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডনার মো. ইসমাইল জবিউল্লাহ।

রিজভী এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, আমানউল্লাহ আমান চেয়ারপারসনের উপদেষ্টা এবং ডা. ডোনার ইসমাইল জবিউল্লাহও চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ইসমাইল জবিউল্লাহ বর্তমানে সরকারের জনপ্রশাসন উপদেষ্টা পদে রয়েছেন।

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞ নেতাদের সম্পৃক্ততা বাড়াতেই তাদের স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় মহাসচিব স্থায়ী কমিটি থেকে পদত্যাগ এবং সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুর পর স্থায়ী কমিটিতে দুটি পদ শূন্য হয়। এছাড়া রফিকুল ইসলাম মিয়া অসুস্থ এবং মাহবুবুর রহমান রাজনীতিতে নিষ্ক্রিয় থাকায় কমিটিতে নতুন সদস্য যুক্ত করা হলো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়