ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার দায়ের করা মামলায় তানভীরকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, বিতর্কিত পোস্টটি মুছে ফেলার পাশাপাশি তানভীর প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছিলেন। এরপরও তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি।































