বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬, শ্রাবণ ১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

‘মেসি একজন জাদুকর, তিনিই সর্বকালের সেরা ফুটবলার’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৬, ১৬ জুলাই ২০২৬

‘মেসি একজন জাদুকর, তিনিই সর্বকালের সেরা ফুটবলার’

মেসি ও হ্যারি কেইন

ইংল্যান্ডকে নাটকীয়ভাবে হারিয়ে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তোলার পর লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তিনি বলেছেন, মেসি একজনজাদুকরএবং সর্বকালের সেরা ফুটবলারদের একজন।

আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে শেষ দিকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মেসি। তার দুটি নিখুঁত অ্যাসিস্ট থেকে এনজো ফার্নান্দেজ লাউতারো মার্তিনেজ গোল করে আর্জেন্টিনাকে - ব্যবধানে জয় এনে দেন।

ম্যাচ শেষে হ্যারি কেইন বলেন, “বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়রা এমনই। প্রতিপক্ষের বক্সের কাছাকাছি বল পেলেই তারা জাদু দেখাতে পারে। মেসি আজ আবার সেটাই করেছে। সে নিঃসন্দেহে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

পুরো ম্যাচে গোল না পেলেও আক্রমণ সাজানো, সুযোগ তৈরি এবং দলের নেতৃত্বে ছিলেন দুর্দান্ত মেসি। শেষ মুহূর্তের দুই অ্যাসিস্টই প্রমাণ করেছে, ৩৯ বছর বয়সেও তিনি প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় হুমকি।

এই জয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার আরও কাছে পৌঁছে গেছে আর্জেন্টিনা। আগামী রোববার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়