শনিবার ১১ জুলাই ২০২৬, আষাঢ় ২৭ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ফুটবলে ’অরা’ মানেই রোনালদো: ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩১, ১১ জুলাই ২০২৬

ফুটবলে ’অরা’ মানেই রোনালদো: ইয়ামাল

ছবি সংগৃহীত

স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামালের কাছে ফুটবলে 'অরা' বা মহিমার সবচেয়ে বড় উদাহরণ হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পর পর্তুগিজ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

ইয়ামাল বলেন, অরা হলো এমন কিছু যা একজন মানুষের ব্যক্তিত্ব থেকে ছড়িয়ে পড়েতিনি কোথাও এলে অন্যরকম একটা আবহ তৈরি হয়। ফুটবলে এর সবচেয়ে বড় উদাহরণ ক্রিশ্চিয়ানো রোনালদো।

বার্সেলোনার একজন খেলোয়াড়ের মুখ থেকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তির এমন প্রশংসা বাড়তি তাৎপর্য বহন করে। ইয়ামাল যখন বড় হচ্ছিলেন, তখন লা লিগায় রোনালদো ছিলেন বার্সার ঘোর প্রতিদ্বন্দ্বী।

রোনালদোর প্রভাব শুধু মাঠেই সীমাবদ্ধ নয়। ক্যারিয়ারে ৯৭৬ গোল পর্তুগালের হয়ে ১৪৬ গোল, পাঁচটি চ্যাম্পিয়নস লিগসহ অগণিত ট্রফির পাশাপাশি ৬৭ কোটিরও বেশি সোশ্যাল মিডিয়া ফলোয়ার নিয়ে তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ। পর্তুগাল বিদায় নেওয়ার পর কোয়ার্টার ফাইনালের টিকিটের রিসেল মূল্য ,৯৫০ ডলার থেকে মাত্র ,২০০ ডলারে নেমে আসাই বলে দেয় রোনালদোর উপস্থিতি মানুষের কাছে কতটা মূল্যবান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়