বুধবার ০৮ জুলাই ২০২৬, আষাঢ় ২৪ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিতর্কে ফিফা

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পাঁচ রেফারিই আর্জেন্টাইন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ৮ জুলাই ২০২৬

আপডেট: ১৫:৩৪, ৮ জুলাই ২০২৬

ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনালে পাঁচ রেফারিই আর্জেন্টাইন

ছবি সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া পাঁচ রেফারির সবাই আর্জেন্টিনার — এই তথ্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ফিফার ঘোষণা অনুযায়ী, প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ফাকুন্দো তেলো। সহকারী রেফারি হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে, চতুর্থ কর্মকর্তা দারিও এরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি ক্রিস্তিয়ান নাভারো।

বিতর্কের কেন্দ্রে রয়েছে এই বিষয়টি যে আর্জেন্টিনা এখনও টুর্নামেন্টে সক্রিয় এবং ফাইনালে উঠলে ফ্রান্স বা মরক্কোর যেকোনো একটি দলের মুখোমুখি হতে পারে। তবে ফিফার দীর্ঘদিনের নীতি হলো, কোনো রেফারিকে নিজের দেশের ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় না এবং একই দেশের রেফারিদের নিয়ে পূর্ণাঙ্গ দল গঠন করা হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, প্রধান রেফারি ফাকুন্দো তেলো নিজেই বিতর্কিত সিদ্ধান্তের জন্য পরিচিত। ২০২২ সালে একটি ম্যাচে রেকর্ড ১০টি লাল কার্ড দেখিয়ে আন্তর্জাতিক আলোচনায় আসেন তিনি। এ ছাড়া ২০২২ কাতার বিশ্বকাপে মরক্কো-পর্তুগাল কোয়ার্টার ফাইনালে মরক্কোর ওয়ালিদ চেদ্দিরাকে লাল কার্ড দেখিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়