অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রদ্যুৎ কুমার তালুকদার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এইচআর ক্লাব আয়োজিত 'HR Speaks Out 5.0' শীর্ষক দুই দিনব্যাপী এইচআর সেমিনারে টাইটেল স্পন্সর হিসেবে অংশ নিয়েছে রয়্যাল ক্যাফে। সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় এইচআর পেশাদাররা অংশ নেন। সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান প্রদ্যুৎ কুমার তালুকদার।
সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেটলাইফের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও সিএইচআরও তাহিদুল আলম, পারফেটি ভ্যান মেলের এইচআর ডিরেক্টর সাব্বির জাহাঙ্গির, অ্যাভেরি ডেনিসনের এইচআর ডিরেক্টর নূমায়া জায়েদ, গ্রামীণফোনের হেড অব এইচআর স্ট্র্যাটেজি ও স্ট্র্যাটেজিক এইচআর পার্টনার মাসুদ মাহমুদ, এইচএসবিসির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট-এইচআর শাহরিন আলী এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর হেড অব ট্যালেন্ট সৈয়দা আদিবা আরিফ।
সেমিনারে অংশগ্রহণকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়্যাল ক্যাফের উপস্থিতি ও সম্পৃক্ততাকে বিশেষভাবে সাধুবাদ জানিয়েছেন।
সেমিনারে প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান প্রদ্যুৎ কুমার তালুকদার জানিয়েছেন, শিক্ষামূলক ও পেশাদার উন্নয়নমূলক এ ধরনের আয়োজনে রয়্যাল ক্যাফে ভবিষ্যতেও সক্রিয়ভাবে অংশীদার হয়ে থাকবে। তরুণ প্রজন্মের সঙ্গে যুক্ত থেকে তাদের পেশাদার বিকাশে সহযোগিতা করাই রয়্যাল ক্যাফের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।































