সোমবার ০৬ জুলাই ২০২৬, আষাঢ় ২২ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নরমাল ডেলিভারি রুম না থাকলে শনিবারের মধ্যে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৬, ৬ জুলাই ২০২৬

নরমাল ডেলিভারি রুম না থাকলে শনিবারের মধ্যে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

ছবি সংগৃহীত

আগামী শনিবারের মধ্যে দেশের সকল ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই সময়সীমার মধ্যে ব্যবস্থা না নিলে লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে মিডওয়াইফারি সোসাইটির ওয়ার্কশপে কথা বলেন মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নরমাল ডেলিভারিতে উৎসাহিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বেশিরভাগ প্রসব সিজারে হচ্ছে, যেখানে নবজাতককে শালদুধ দেওয়া হয় নাএটি পুষ্টির বড় ঘাটতি। শিশু মায়ের স্বাস্থ্য উন্নতি ছাড়া সুষম অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয় বলেও জানান তিনি।

ছাড়া মন্ত্রী জানান, সারাদেশে লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ হাজারই হবেন নারী এবং সর্বোচ্চ সংখ্যক নেওয়া হবে মিডওয়াইফারি পদে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়