ছবি সংগৃহীত
রোগীদের ভোগান্তি কমাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আজ (১ আগস্ট) থেকে আনুষ্ঠানিকভাবে ই-টিকিটিং সিস্টেম চালু হয়েছে।
সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এ সেবার উদ্বোধন করেন।
নতুন ব্যবস্থায় রোগীকে মাত্র একবার অনলাইনে নিবন্ধন করলেই ভবিষ্যতে একই তথ্য বারবার দিতে হবে না। পাশাপাশি চিকিৎসার পূর্ববর্তী রেকর্ড সংরক্ষিত থাকায় দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।































