ছবি সংগৃহীত
বিশ্বকাপের শেষ ষোলোতে আজ রাতে আটলান্টায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। প্রথমবারের মতো এই পর্বে খেলতে আসা মোহামেদ সালাহর মিশরের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জেতার সম্ভাবনা ৬৯.১ শতাংশ বলে জানিয়েছে অপ্টার সুপার কম্পিউটার। ২৫ হাজার সিমুলেশন চালিয়ে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
কম্পিউটারের হিসাবে মিশরের জেতার সম্ভাবনা মাত্র ১২.৩ শতাংশ এবং অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮.৫ শতাংশ।
তবে উভয় দলের জন্যই এই ম্যাচে বড় চ্যালেঞ্জ হলো ক্লান্তি। আগের রাউন্ডে দুই দলকেই অতিরিক্ত ৩০ মিনিট খেলতে হয়েছে, তাই শারীরিক অবস্থা ও চোটের বিষয়টি ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।































