শনিবার ০৪ জুলাই ২০২৬, আষাঢ় ২০ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নকআউটে কেউ কিছু ফ্রিতে দেয় না: কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর মেসি

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৬, ৪ জুলাই ২০২৬

নকআউটে কেউ কিছু ফ্রিতে দেয় না: কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর মেসি

ছবি সংগৃহীত

কেপ ভার্দের বিপক্ষে অতিরিক্ত সময়ে - গোলে কষ্টার্জিত জয়ের পর সরাসরি আত্মসমালোচনায় নামলেন লিওনেল মেসি। এই জয়ে শেষ ষোলোয় জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

মেসি স্বীকার করেন, দলের সমন্বয়ে বড় ঘাটতি ছিল। তিনি বলেন, প্রেসিং ভালো হয়নি, লাইনগুলো অনেক দূরে ছিল এবং কেপ ভার্দে বল ছাড়াও দৌড় করিয়ে আর্জেন্টিনাকে বিপাকে ফেলেছে। তার ভাষায়, 'আমরা সমন্বয়হীন হয়ে পড়েছিলাম, তারা সবসময় একজন বেশি ছিল কারণ আমরা মেলাতে পারছিলাম না।'

তিনি বলেন, এই দল স্পেন উরুগুয়ের কাছে এমনিতে হারেনি। তাই ম্যাচটা যে কঠিন হবে সেটা জানা ছিল। নকআউটে কেউ কিছু ফ্রিতে দেবে নাএই বিশ্বকাপই সেটা বলে দিচ্ছে। তবে সেটপিস থেকে গোলের সুবিধা নেওয়াটাকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন মেসি।

এদিকে আগামী জুলাই আটলান্টায় শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর, যারা পেনাল্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে এই পর্বে উঠেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়