সোমবার ২২ জুন ২০২৬, আষাঢ় ৮ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মাঠ থেকে আলোচনার টেবিল, সবই এক সংগ্রাম: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ২২ জুন ২০২৬

মাঠ থেকে আলোচনার টেবিল, সবই এক সংগ্রাম: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ইরানের ড্রয়ের পর সামাজিক মাধ্যমে আবেগময় এক পোস্ট দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এক্সে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন, ফুটবল মাঠ থেকে শুরু করে আলোচনার টেবিল কিংবা যুদ্ধক্ষেত্রইরানি হিসেবে প্রতিটি পদক্ষেপই বৃহত্তর এক সংগ্রামের অংশ, আর তা হলো জনগণের সম্মান মর্যাদা রক্ষা করা।

পোস্টে তিনি বিশ্বকাপের ম্যাচের দৃশ্যের পাশাপাশি ইসরাইল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত স্কুলশিক্ষার্থীদের একটি ছবিও যুক্ত করেন। গত ২৮ ফেব্রুয়ারি শাজারেহ তাইয়্যেবে বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় ১৬০ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন ছাত্রী শিক্ষক।

উল্লেখ্য, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতির খবর এবং বিশ্বকাপে বেলজিয়ামকে রুখে দেওয়ার পর এই পোস্টটি দেন আরাগচি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়