ছবি সংগৃহীত
বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে আজ রাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
সবচেয়ে নিশ্চিত পরিবর্তনটি ডান পাশে। মন্তিয়েলের জায়গায় নাহুয়েল মলিনাকে শুরুর একাদশে রাখতে পারেন কোচ স্কালোনি। আলজেরিয়া ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন আতলেতিকো মাদ্রিদের এই তারকা, এখন পুরোপুরি সুস্থ হয়ে নিজের স্বাভাবিক জায়গায় ফিরতে পারেন।
আলজেরিয়া ম্যাচে দারুণ খেলা হুলিয়ান আলভারেজ এবারও বেঞ্চেই থাকবেন বলে মনে হচ্ছে, লাউতারো মার্তিনেজ শুরুর একাদশে থাকছেন। মাঝমাঠে তিয়াগো আলমাদার জায়গা নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও আপাতত তিনিই থাকছেন বলে মনে হচ্ছে।
সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, মেদিনা; দে পল, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, আলমাদা; মেসি এবং লাউতারো মার্তিনেজ।






























