বুধবার ১৭ জুন ২০২৬, আষাঢ় ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মেসির জার্সিতে কেন দুটি বিশেষ প্যাচ, জানালো ফিফা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ১৭ জুন ২০২৬

মেসির জার্সিতে কেন দুটি বিশেষ প্যাচ, জানালো ফিফা

ছবি সংগৃহীত

আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করা ম্যাচে লিওনেল মেসির জার্সিতে দুটি বিশেষ প্যাচ নজর কেড়েছে দর্শকদের। এই দুটি প্যাচই তার অসাধারণ ক্যারিয়ারের স্বীকৃতি।

প্রথমটি হলো 'লেগ্যাসি' প্যাচ। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, পাঁচ বা তার বেশি বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়রা এই বিশেষ প্যাচ পাবেন। এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ, তাই এই স্বীকৃতি তার প্রাপ্য।

দ্বিতীয়টি হলো 'প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট' বা গোল্ডেন বল প্যাচ। ২০১৪ ২০২২ বিশ্বকাপে গোল্ডেন বল জেতায় এই প্যাচ পেয়েছেন মেসি। এটি তার অধিনায়কের আর্মব্যান্ডের নিচে ছিল।

এই বিশ্বকাপে গোল্ডেন বল প্যাচ পরা আরেকজন খেলোয়াড় হলেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ, যিনি ২০১৮ সালে গোল্ডেন বল জিতেছিলেন।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়