ছবি সংগৃহীত
ভারতের আসামের জোরহাটে বিমানবাহিনীর একটি 'এএন-৩২' পরিবহন প্লেন বিধ্বস্ত হয়ে পাঁচ সদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের অংশ হিসেবে ওড়ার পর অবতরণের সময় জোরহাট বিমানঘাঁটির ভেতরেই প্লেনটি আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাবত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।
দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাস্থল কর্ডন করে রাখা হয়েছে এবং কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ভারতীয় বিমানবাহিনী সামাজিক মাধ্যমে দুর্ঘটনার খবর নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।































