ছবি সংগৃহীত
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কনটেন্ট নির্মাতা, ফ্রিল্যান্সার ও স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় সুখবর এসেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব তুলে ধরেন। বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট, যার শিরোনাম দেওয়া হয়েছে — 'গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা'।
প্রস্তাব অনুযায়ী, কনটেন্ট নির্মাতা ও ফ্রিল্যান্সারদের সেবার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হচ্ছে। স্টার্টআপের ক্ষেত্রেও স্থানীয় সেবা, আমদানি করা সেবা এবং অফিস ভাড়ার ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট মওকুফের প্রস্তাব রয়েছে, যা ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
বাজেটের অন্যান্য উল্লেখযোগ্য দিক — রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা, বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা এবং করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া ব্যাংক অ্যাকাউন্টে চার লাখ টাকা পর্যন্ত স্থিতিতে কোনো আবগারি শুল্ক দিতে হবে না।































