বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নতুন বাজেটে দাম কমছে যেসব পণ্যের

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত: ১৮:১৬, ১১ জুন ২০২৬

নতুন বাজেটে দাম কমছে যেসব পণ্যের

ছবি সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নিত্যপণ্য থেকে শুরু করে প্রযুক্তিপণ্য পর্যন্ত বিস্তৃত তালিকায় কর শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

নিত্যপণ্য: ধান, চাল, গম, আলু, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্যতেল, চিনিসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে করের হার সর্বোচ্চ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক শতাংশ করা হয়েছে।

মসলা খেজুর: জিরা, দারুচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচসহ সব মসলায় এবং খেজুর আমদানিতে শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

ল্যাপটপ কম্পিউটার: ল্যাপটপ, ডেস্কটপ, সার্ভার, প্রিন্টার মনিটর আমদানিতে সব ধরনের শুল্ক ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।

বৈদ্যুতিক গাড়ি: ইভিতে করভার ৯৩ শতাংশ থেকে উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। চার্জিং স্টেশন সরঞ্জামেও বড় ছাড় দেওয়া হয়েছে।

সোনার গয়না: ভরিপ্রতি ভ্যাট সাড়ে ১২ হাজার টাকা থেকে কমিয়ে আড়াই হাজার টাকা করা হয়েছে।

কিডনি ডায়ালাইসিস: ডায়ালাইসিস ফিল্টারে ভ্যাট অগ্রিম আয়কর প্রত্যাহারে প্রতিবার চিকিৎসায় খরচ প্রায় ৮০০ টাকা কমবে।

ওষুধ: ক্যানসারের ওষুধ তৈরির ৯টি নতুন কাঁচামালসহ ওষুধের কাঁচামাল আমদানিতে বিভিন্ন ছাড় দেওয়া হয়েছে।

ছাড়া শিশুখাদ্য, বাদ্যযন্ত্র, সিনেমাটোগ্রাফিক ক্যামেরা, সৌরবিদ্যুৎ সরঞ্জাম, বিদেশি মাংস এবং লিপস্টিক-ফেসওয়াশসহ বিভিন্ন প্রসাধনীর দামও কমতে পারে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়