ছবি সংগৃহীত
তেজাবি স্বর্ণের দাম কমার প্রভাবে দেশের বাজারেও আরও কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমিয়ে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করেছে। বুধবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে।
ক্যারেট অনুযায়ী নতুন দাম — ২১ ক্যারেট: ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা ভরি।
উল্লেখ্য, নির্ধারিত দামের উপর ৫% ভ্যাট এবং অলংকারের ডিজাইন অনুযায়ী আলাদা মজুরি প্রযোজ্য হবে।































