ছবি সংগৃহীত
আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থে যেকোনো সিদ্ধান্ত নিতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ঘটনার প্রতিবেদন পর্যালোচনায় আরও দুই দিন সময় নেওয়া হয়েছে এবং আগামীকাল মঙ্গলবার সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।
স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিলেও তাদের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না। সরকার নিজস্ব আইনজীবী নিয়োগ করে প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেবে।
অন্যান্য বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু মৌসুমে পর্যাপ্ত স্যালাইন মজুদ রয়েছে এবং সার্বিক প্রস্তুতি চলছে। হামের প্রসঙ্গে তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের সময় টিকা কার্যক্রমে ঘাটতির কারণে শিশুমৃত্যু বেড়েছিল, তবে বর্তমান সরকার টিকা কার্যক্রম জোরদার করে হাম নির্মূলে কাজ করছে। এ ছাড়া বর্তমানে ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে এবং এই সংখ্যা আরও বাড়াতে বেসরকারি ওষুধ প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।































