রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সনদ নয়, দক্ষ মানুষ চাই: শিক্ষা সংস্কারে তারেক রহমানের রূপরেখা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:২০, ৭ জুন ২০২৬

সনদ নয়, দক্ষ মানুষ চাই: শিক্ষা সংস্কারে তারেক রহমানের রূপরেখা

ছবি সংগৃহীত

সার্টিফিকেটনির্ভর শিক্ষার বদলে কর্মমুখী দক্ষতাভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে তিনি বলেন, শিক্ষা শুধু চাকরিজীবী নয়, নতুন উদ্যোক্তা সৃষ্টি করবে এবং জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করবে।

সারা দেশের ১২ হাজার কলেজ শিক্ষককে দক্ষ করে তুলতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের যুগে অটোমেশন কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক পেশা বিলুপ্ত করছে, একইসঙ্গে নতুন কর্মক্ষেত্রও তৈরি হচ্ছে। এই বাস্তবতায় সরকার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত কারিকুলাম ঢেলে সাজাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, বায়োটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, ডিজিটাল উদ্যোক্তা উন্নয়নসহ ভবিষ্যৎমুখী বিষয়গুলোকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

উচ্চশিক্ষিত হয়েও বেকার থাকার সমস্যা সমাধানে ইন্টার্নশিপ ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্ভাবনী ব্যবসায়িক ধারণার জন্য 'সিড ফান্ডিং' 'ইনোভেশন গ্র্যান্ট' দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

তরুণদের উদ্দেশে তারেক রহমান বলেন, প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি ধর্মীয় নৈতিক মূল্যবোধেও নিজেদের সমৃদ্ধ করতে হবে। বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখারও পরামর্শ দেন তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়