রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রায়ে সন্তুষ্ট আইনমন্ত্রী, ৩ মাসে কার্যকরের প্রত্যাশা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৩:১৫, ৭ জুন ২০২৬

রায়ে সন্তুষ্ট আইনমন্ত্রী, ৩ মাসে কার্যকরের প্রত্যাশা

ছবি সংগৃহীত

রামিসা ধর্ষণ হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আইনের প্রতিটি ধাপ পেরিয়ে মাত্র ছয় কার্যদিবসে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যা বাংলাদেশে এই প্রথম। তিনি আশা প্রকাশ করেন, উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে।

আইনমন্ত্রী জানান, আগামী সাত দিনের মধ্যে ডেথ রেফারেন্স ফাইল উচ্চ আদালতে পাঠানো হবে। পেপারবুক তৈরির পর মামলাটি বিচারের তালিকায় অন্তর্ভুক্ত হবে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করলে আগামী তিন মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব হবে বলেও তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

ছাড়া রামিসার মামলার পাশাপাশি সিনহা, আছিয়া রাজনের দ্রুত বিচারের মামলাগুলোও উচ্চ আদালতে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির আবেদন করা হবে বলে জানান আইনমন্ত্রী।

উল্লেখ্য, আজ বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড এবং যথাক্রমে লাখ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়