মঙ্গলবার ০৯ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ৯ জুন ২০২৬

ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করল আদালত

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের আরোপ করা এইচ-১বি ভিসার লাখ ডলারের আবেদন ফি বাতিল করে দিয়েছেন। সোমবার এই রায় ঘোষণা করেন মার্কিন ডিস্ট্রিক্ট জজ লিও সোরোকিন।

৪২ পৃষ্ঠার রায়ে বিচারক বলেন, ফেডারেল অভিবাসন নীতিতে ধরনের পরিবর্তন আনার ক্ষমতা শুধুমাত্র কংগ্রেসের রয়েছে, প্রেসিডেন্টের নয়। তার মতে, এই ফি মূলত একটি কর এবং কংগ্রেস কখনো নির্বাহী বিভাগকে এভাবে কর আরোপের অনুমতি দেয়নি। ট্রাম্প প্রশাসনের যুক্তি ছিল, এইচ-১বি কর্মসূচির অতিরিক্ত ব্যবহার রোধেই এই ফি চালু করা হয়েছিলতবে বিচারক সেই যুক্তিও প্রত্যাখ্যান করেন।

গত ডিসেম্বরে কয়েকটি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের জোট এই মামলা দায়ের করেছিল।

উল্লেখ্য, এইচ-১বি ভিসা বিশেষায়িত পেশায় কর্মরত বিদেশি দক্ষ পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ দেয়। স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা এই ভিসার জন্য আবেদন করতে পারেন এবং তিন বছর মেয়াদে আরও তিন বছর নবায়নের সুযোগ রয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়