ছবি সংগৃহীত
বিশ্ববাজারে দাম কমার প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা নির্ধারণ করেছে। গত শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হওয়া এই দামেই আজও স্বর্ণ বিক্রি হচ্ছে।
ক্যারেট অনুযায়ী নতুন দাম — ২১ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা ভরি।
এর আগে গত ২ জুন ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। চলতি বছর এখন পর্যন্ত মোট ৭১ বার দাম সমন্বয় হয়েছে — যার মধ্যে ৩৭ বার বেড়েছে এবং ৩৪ বার কমেছে।































