ছবি সংগৃহীত
বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। নেইমারকে ছাড়াই হেক্সা মিশন শুরু করতে হচ্ছে সেলেসাওদের। আজ রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ সি-র ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
তবে নেইমারের অনুপস্থিতিতে মোটেও বিচলিত নন কোচ কার্লো আনচেলত্তি। ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়াকে তুরুপের তাস হিসেবে ভাবছেন তিনি। আনচেলত্তি বলেন, মরক্কো আফ্রিকার অন্যতম সেরা দল, তবে আমরা নিজেদের সেরাটা দিয়ে ভালো শুরু করতে প্রস্তুত।
অন্যদিকে মরক্কো আছে দারুণ ছন্দে। কাতার বিশ্বকাপে সেমিফাইনাল খেলা অ্যাটলাস লায়ন্স বর্তমানে আফ্রিকান চ্যাম্পিয়ন। সলিড ডিফেন্স, মাঝমাঠের জমাট গড়ন এবং আশরাফ হাকিমির গতি ব্রাজিল রক্ষণকে বেগ দিতে পারে। দলটির সবশেষ ৪৫ ম্যাচে হার মাত্র দুটিতে। কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, ব্রাজিলকে ভয় পাওয়ার কিছু নেই, তবে সমীহ করতে হবে।































