শনিবার ১৩ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিরোধী দলের উদ্দেশ্য অস্থিতিশীলতা তৈরি করা: প্রধানমন্ত্রী তারেক রহমান

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৪, ১৩ জুন ২০২৬

বিরোধী দলের উদ্দেশ্য অস্থিতিশীলতা তৈরি করা: প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি সংগৃহীত

বাজেটের বিরোধিতা করায় বিরোধী দলের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার কক্সবাজারের পিএমখালী ইউনিয়নে পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি বলেন, যে বাজেটে ট্যাক্স কমানো হয়, সেটাও বিরোধী দল মানে না; মদ সিগারেটের দাম বাড়ানো হয়, সেটাও তাদের পছন্দ নয়। তাদের একমাত্র উদ্দেশ্য দেশে অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা এবং মানুষকে বিভ্রান্ত করা।

প্রধানমন্ত্রী জানান, বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি। চাল, ডাল, তেল, লবণসহ প্রায় ৬০টি পণ্য থেকে কর প্রত্যাহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ না পড়ে।

উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। নারীদের স্বাবলম্বী করতে স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হয়েছে এবং গ্রামীণ নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, জনগণের শক্তিই সরকারের সবচেয়ে বড় শক্তি এবং এই দেশ মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির প্রথম শেষ লক্ষ্য।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়