বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৮ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিএসএফের পুশইনের শিকার বৃদ্ধের পরিচয় মিলেছে

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ১১ জুন ২০২৬

বিএসএফের পুশইনের শিকার বৃদ্ধের পরিচয় মিলেছে

ছবি সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে প্রায় ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে আটকে থাকা বৃদ্ধকে অবশেষে উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছ থেকে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় নেওয়া হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। সামাজিক মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিচয় যাচাই করে তাকে উদ্ধার করা হয়।

এর আগে ওই বৃদ্ধকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি বিএসএফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং সীমান্তজুড়ে ব্যাপক আলোচনার জন্ম নেয়।

বকশীগঞ্জ থানার ওসি জানান, বৃদ্ধের জাতীয় পরিচয়পত্র হাতে পাওয়া গেছে। তার স্বজনরা রাজশাহী থেকে রওনা দিয়েছেন এবং তারা এলে যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়