শনিবার ১৮ জুলাই ২০২৬, শ্রাবণ ৩ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শ্রীপুরে ইমামের মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ, ৭ জন গ্রেপ্তার

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ১৮ এপ্রিল ২০২৬

শ্রীপুরে ইমামের মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ, ৭ জন গ্রেপ্তার

ছবি সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে এক ইমামের মেয়েকে অস্ত্রের মুখে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো মূল আসামি অপহৃত ছাত্রীকে উদ্ধার করা যায়নি।

মামলা সূত্রে জানা যায়, স্থানীয় এক যুবক দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্ত্যক্ত করছিল। ১৪ এপ্রিল সকালে প্রথম দফায় অপহরণের পর তাকে উদ্ধার করা হলেও একই দিন সালিস চলাকালে অভিযুক্তরা বাড়িতে হামলা চালিয়ে অস্ত্রের মুখে আবার তুলে নিয়ে যায়।

সময় বাড়িতে ভাঙচুর, মারধর লুটপাটের ঘটনাও ঘটে বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর ১০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপহৃত ছাত্রী মূল আসামিকে ধরতে অভিযান চলছে। স্থানীয়দের মধ্যে ঘটনায় উদ্বেগ ক্ষোভ বিরাজ করছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়