বুধবার ১৫ জুলাই ২০২৬, আষাঢ় ৩১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:০৮, ১৫ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে পারেননি, তাদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে সরকার। এসব শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে নির্ধারিত তারিখ সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বুধবার জাতীয় সংসদে চলমান এইচএসসি সমমান পরীক্ষা নিয়ে দেওয়া এক বিবৃতিতে তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রী . এহছানুল হক মিলন।

মন্ত্রী বলেন, বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি বান্দরবান জেলায় পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে চট্টগ্রাম বোর্ডের বাইরেও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কিছু পরীক্ষার্থী দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি।

শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বিশেষ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। এর ফলে যেসব শিক্ষার্থী বৈধ কারণে পরীক্ষা দিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষায় একই প্রশ্নপত্রে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশ্ন প্রণয়নে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের নম্বর প্রশ্নে ত্রুটির কারণে কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য ওই দুটি প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়