শনিবার ১১ জুলাই ২০২৬, আষাঢ় ২৭ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বন্যার আশঙ্কায় সুনামগঞ্জে চার পৌরসভার কর্মকর্তাদের ছুটি বাতিল

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৭, ১১ জুলাই ২০২৬

বন্যার আশঙ্কায় সুনামগঞ্জে চার পৌরসভার কর্মকর্তাদের ছুটি বাতিল

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সম্ভাব্য বন্যা

টানা বর্ষণ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সম্ভাব্য বন্যা মোকাবিলায় সুনামগঞ্জ জেলার চার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করেছে জেলা প্রশাসন। শুক্রবার দিবাগত রাতে জারি করা আদেশে সুনামগঞ্জ, ছাতক, জগন্নাথপুর দিরাই পৌরসভার সকলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রতিটি পৌরসভায় জরুরি কন্ট্রোল রুম চালু করা এবং শুকনো খাবার, শিশু খাদ্য, গো-খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ত্রাণসামগ্রী মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আশ্রয়কেন্দ্র, উদ্ধারকারী নৌযান, স্বেচ্ছাসেবক মেডিকেল টিম প্রস্তুত রাখতে বলা হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র এবং হাজার ৫৬টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। জেলার সব উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে ০১৮৪৭-৯৭৮৯৫৬ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়