বুধবার ১৯ আগস্ট ২০২৬, ভাদ্র ৪ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় পুড়ে অঙ্গার সাংবাদিক দেবাশীষ, স্ত্রী-সন্তান ও শ্বশুর

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ১৯ আগস্ট ২০২৬

চিকিৎসা করাতে গিয়ে কলকাতায় পুড়ে অঙ্গার সাংবাদিক দেবাশীষ, স্ত্রী-সন্তান ও শ্বশুর

ছবি সংগৃহীত

চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক আফসানা শিম্মিন (২৫) দেবাশীষ দত্তের স্ত্রী। শর্ণশীষ দত্ত () তাদের একমাত্র শিশুপুত্র। মো. আকরাম আলী (৬৪) দেবাশীষ দত্তের শ্বশুর। কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়।

নিহত দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকা চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি।

স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান সাংবাদিক দেবাশীষ দত্ত তার পরিবারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অন্যরা হলেন দেবাশীষ দত্তের স্ত্রী আফসানা শিম্মিন, ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন।

চিকিৎসার জন্য গিয়েছিলেন কলকাতায়

পরিবার স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, চিকিৎসার উদ্দেশ্যে দেবাশীষ দত্ত তার পরিবারের সদস্যরা কলকাতায় গিয়েছিলেন। সেখানে অবস্থানের সময় তারা আবাসিক হোটেলটির ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হন।

বুধবার ভোররাতে কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে আগুন লাগে। আগুনে বেশ কয়েকজনের মৃত্যু হয়।

স্থানীয় ওয়েলফেয়ার কমিটির সদস্য মহীশূর জানান, নিহতদের মধ্যে আটজন বাংলাদেশের নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক ছিলেন।

ভারতের পিটিআই এনডিটিভিসহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনেও বলা হয়েছে, অগ্নিকাণ্ডে নিহত আটজন বাংলাদেশি নাগরিক। তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

শোকের ছায়া কুষ্টিয়ায়

দেবাশীষ দত্ত তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবরে কুষ্টিয়ার সাংবাদিক স্থানীয় মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সহকর্মীরা জানান, সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন দেবাশীষ। তার আকস্মিক মৃত্যুতে কুষ্টিয়ার গণমাধ্যম অঙ্গনে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়