সোমবার ২২ জুন ২০২৬, আষাঢ় ৮ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নাশকতার শঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৬, ২২ জুন ২০২৬

নাশকতার শঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন

ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ জেলায় ৩০ জুন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার 'ইন এইড টু সিভিল পাওয়ার'-এর আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

ঢাকার বাইরে আরও পাঁচটি জেলায় সেনা মোতায়েন করা হচ্ছে। নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর চট্টগ্রাম।

প্রজ্ঞাপনে বলা হয়, নিষিদ্ধ আওয়ামী লীগ বেআইনি মিছিল, শোডাউন অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা বিশৃঙ্খলা তৈরির আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে ২২ থেকে ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী।

এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নেতাকর্মীরা গোপনে ছোট ছোট মিছিল বা নাশকতার চেষ্টা করতে পারে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দফতর আগেই দেশজুড়ে সতর্কতা জারি করেছিল।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়