ছবি সংগৃহীত
সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হওয়ার প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ব্যাপক ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার নির্ধারিত ৯০০টি টিকিট অল্প সময়েই শেষ হয়ে যাওয়ায় অনেক দর্শনার্থী প্রবেশ করতে না পেরে ফিরে যান।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিদিন তিনটি স্লটে মোট ৯০০ জন দর্শনার্থীকে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। প্রাপ্তবয়স্কদের প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। টিকিট কাউন্টার ও অনলাইনে সংগ্রহ করা যাচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠিত এ জাদুঘরে আন্দোলনের আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিলপত্র এবং শহীদ ও আহতদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করেন।































