ছবি সংগৃহীত
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণ আন্দোলনকে শক্তিশালী করেছে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকা দেশের গণতান্ত্রিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
ঢাকায় এনডিএম আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, এই আন্দোলন কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেতৃত্বে নয়, বরং বিভিন্ন রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে সফল হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের প্রধান পরিচয় শিক্ষার্থী। তাই শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার পাশাপাশি মূল্যবোধভিত্তিক শিক্ষা জোরদারে সরকার কাজ করছে।































