ছবি সংগৃহীত
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী বাছাই অন্যতম এজেন্ডা।
বিএনপি জানিয়েছে, দলীয় আনুগত্যের পাশাপাশি দক্ষ, সাহসী, গ্রহণযোগ্য ও রাষ্ট্রনায়কসুলভ ব্যক্তিকেই রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দিতে চায়।
দলীয় সূত্র জানায়, সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরাও সৎ, মর্যাদাসম্পন্ন ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি করার ওপর গুরুত্বারোপ করেছেন।































