ছবি সংগৃহীত
নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করতে আজ (১ আগস্ট) থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (GPS) সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন প্রজ্ঞাপন জারি করে।
বিআরটিএ জানিয়েছে, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র ও মোবাইল অ্যাপস প্রদর্শন করতে হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই গণপরিবহনের রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ দেওয়া বা নবায়ন করা হবে।































