রোববার ২৬ জুলাই ২০২৬, শ্রাবণ ১১ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:১৩, ২৬ জুলাই ২০২৬

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার (২৬ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তরেসেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেন। পর্ষদের মাধ্যমে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের শহিদ বীর মুক্তিযোদ্ধাদের এবং দায়িত্ব পালনকালে নিহত সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, পদোন্নতিতে কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক বিবেচনার সুযোগ নেই। যোগ্যতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা কর্মদক্ষতার ভিত্তিতে কর্মকর্তাদের মূল্যায়নের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে সেনাপ্রধান, চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়