শনিবার ২৫ জুলাই ২০২৬, শ্রাবণ ১০ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

টানা ছাত্র আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ২৫ জুলাই ২০২৬

টানা ছাত্র আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ছবি সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। বহুল আলোচিত নিট (NEET-UG) পরীক্ষার প্রশ্নফাঁস অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে চলা দেশব্যাপী ছাত্র আন্দোলনের মুখে তিনি সিদ্ধান্ত নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে। এটি ব্যক্তিগত মর্যাদার নয়, বরং দেশের শিক্ষার্থী তরুণদের ভবিষ্যতের প্রশ্ন। পরিস্থিতিকে কোনো রাষ্ট্রবিরোধী শক্তি যেন কাজে লাগাতে না পারে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে অনিশ্চয়তার মুখে না পড়ে, সে বিবেচনায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

জুনের শুরুতে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে। দিল্লির যন্তর-মন্তরসহ বিভিন্ন শহরে হাজারো শিক্ষার্থী তরুণ পেশাজীবী শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি, নিট পরীক্ষার অনিয়মের বিচার এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। আন্দোলনের সময় কয়েকটি স্থানে পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়। সরকার তদন্তের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি অব্যাহত রাখেন। শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুকও আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশনে অংশ নেন, যা আন্দোলনে নতুন মাত্রা যোগ করে।

ধর্মেন্দ্র প্রধান বিদায়ী বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মন্ত্রিসভার সহকর্মী এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভবিষ্যতেও দেশের তরুণদের কল্যাণ এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়