শনিবার ২৫ জুলাই ২০২৬, শ্রাবণ ৯ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৫, ২৩ জুলাই ২০২৬

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

ছবি সংগৃহীত

বন্যার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি সমমানের পরীক্ষা আগামী ২৭ জুলাই থেকে শুরু হবে। তবে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চলমান ২০২৬ সালের এইচএসসি সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছিল, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক মানসিক অবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়কপথে যাতায়াতের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, স্থগিত থাকা অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু হবে। স্থগিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো শেষ হওয়ার পর প্রকাশ করা হবে।

উল্লেখ্য, সিদ্ধান্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলার পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য। জেলাগুলো হলো, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি বান্দরবান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়