শনিবার ২৫ জুলাই ২০২৬, শ্রাবণ ১০ ১৪৩৩

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:১৫, ২৫ জুলাই ২০২৬

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ

ছবি সংগৃহীত

হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং সম্প্রতি শনাক্ত হওয়া অটোনোমিক নিউরোপ্যাথির কারণে দায়িত্ব পালন আর সম্ভব নয় উল্লেখ করে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার বিকেলে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

পদত্যাগপত্রে সাহাবুদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন তিনি। হৃদযন্ত্রে বাইপাস সার্জারি, সাম্প্রতিক এনজিওপ্লাস্টি এবং অটোনোমিক নিউরোপ্যাথির কারণে মাঝেমধ্যে অচেতন হয়ে পড়ছেন। চিকিৎসকদের পরামর্শে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া সাহাবুদ্দিনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৮ সালের এপ্রিলে। তবে ২০২৪ সালের আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন।

সংবিধান অনুযায়ী এখন ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ততদিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এদিকে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নাম হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে। তবে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা ঘোষণা আসেনি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়