ছবি সংগৃহীত
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর তিনি নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি পরে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় মোনাজাতে অংশ নেন। এটি ছিল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কর্মসূচি।































