ছবি সংগৃহীত
পদত্যাগের দুই দিন পর রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।
গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। পাঁচ বছরের জন্য নির্বাচিত হলেও প্রায় তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন।
মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ছিলেন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য শিগগিরই দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।































